বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে আসা প্রশ্নগুলো উপযুক্ত ব্যাখ্যা ও সমাধান

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে আসা প্রশ্নগুলো উপযুক্ত ব্যাখ্যা ও সমাধান

৩৮ তম বিসিএস এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর।

৩৮ তম বিসিএস এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নত্তর।

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল

বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে সব গুলো পরীক্ষাতে আসা “উপন্যাস” গুলোর সমাধান দেয়া হল

Showing posts with label BCS-BJS. Show all posts
Showing posts with label BCS-BJS. Show all posts

Saturday, December 9, 2017

বাংলা ব্যাকরণ

             শেখ সাইদী ইবনে সালাম 
                               এর 
                         সম্পাদনায়
                     বাংলা ব্যাকরণ 
★  ব্যাকরণ শব্দটি সংস্কৃত শব্দ ।ব্যাকরণকে বলা যায় ভাষার সংবিধান। 
★   ব্যাকরণ অর্থ :- বিশেষ ভাবে বিশ্লেষণ। 
★  প্রাধান কাজ :- ভাষার বিশ্লেষণ। 
★  ব্যাকরণ এর সংজ্ঞা:- যে শাস্ত কোন ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করে,  এবং বিভিন্ন উপাদানের সম্পর্কে নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।
★ ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত রূপ:-- বি+আ+ কৃ+ অন।
যেমন :- ব্য= বি
        া= আ 
 ক= ক 
 অর= ৃ
ণ= অন
বিঃদ্র:- কর বা অর = এর জন্য ৃ ব্যাবহার করা হয়।
★  প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে :- 
১)ধ্বনি Sound  ২) শব্দ Word ৩) বাক্য Sentence ৩) অর্থ meaning 
★ বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় :- ৪ টি।
১) ধ্বনিতত্ত্ব(Phonology) : মানুষের বাক প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজ। যেমন (ধ্বনি, সন্ধি, ণ-ত্ব বিধি, ষ-ত্ব বিধি)  
২) শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology) :- শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। শব্দ রূপ গঠন করে। যেমন ( শব্দ,  প্রত্যয়, উপসর্গ, বচন, লিঙ্গ, কারক, বিভক্তি, সমাস,  বাচ্য, পুরুষ, অনুসর্গ,ধাতু) 
NB- পাণিনি ছিলেন প্রাচীন ভারতীয় একজন সংস্কৃত ভাষার ব্যাকরণবিদ। আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে তাঁর অস্তিত্ব ছিল,  সংস্কৃত ভাষায় রূপতত্ত্বের ৩৯৫৯ ফর্মুলার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। 
৩) বাক্যতত্ব বা পদক্রম(Syntax):- বাক্যের মধ্যে কোন পদের পর কোন পদ বসে,  অথবা কোন পদের স্থান কোথায় এর আলোচনা থাকে।  যেমন:- বাক্যের গঠন প্রণালী,  বাক্যের বিভিন্ন উপাদানের সংযোজন ও বিয়োজন, পদের রূপ পরিবর্তন, ছেদচিহ্ন।   
৪) অর্থ তত্ত্ব (Semantic)-শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ যেমন :- ১)শব্দ ও বাক্যের অর্থ বিচার, ২) অর্থের প্রকার 
বিঃদ্র:- ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কেবল অর্থতত্ত্ব। যেমন শব্দের অর্থ বিচার,  বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন : মুখ্যার্থ,  গৌণার্থ,  বিপরীতার্থ ইত্যাদি।

★  প্রাতিপদিক :- বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে।  যেমন :- হাত, বই, কলম ইত্যাদি
★ সাধিত শব্দ :- মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকেই সাধিত শব্দ বলে।  যেমন :- হাতা,  গরমিল,  দম্পতি ইত্যাদি
প্রকৃতি ও প্রত্যায় :- 
প্রকৃতি :- যে শব্দকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না, তাকে প্রকৃতি বলে।  
যেমন : হাত, ফুল,  মুখ, চল, লিখ 
প্রকৃতি দুই প্রকার :- ১) নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি বা ধাতু 
১)নাম প্রকৃতির উদাহরণ :- ১)হাত+ল = হাতল (বাঁট, ছুরি তরোয়াল প্রভৃতির হাতল) ২) ফুল + এল = ফুলেল (ফুলজাত) ৩) মুখ +র = মুখর (বাচাল) এই গুলো নাম প্রকৃতি।
২) ক্রিয়া প্রকৃতির উদাহরণ :- ১) চল+অন্ত = চলন্ত(চলমান)২) জম্+আ=জমা(সঞ্চিত)৩) লিখ+ইত = লিখিত (যা লেখা হয়েছে) 
প্রত্যয় :- নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যায় বলে।  যেমন :- 
নাম প্রকৃতি প্রত্যয় প্রত্যায়ান্ত শব্দ
১) হাত +ল             হাতল
২) ফুল          +এল                     ফুলেল   
৩) মুখ          +র              মুখর
ক্রিয়া প্রকৃতি প্রত্যয়    প্রত্যায়ান্ত শব্দ
চল্          +অন্ত চলন্ত
জম্          +আ জমা 
১) তদ্ধিত প্রত্যায় :- নাম শব্দের সঙ্গে যে প্রত্যায় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়।  যেমন :- হাতল,  ফুলেল,  মুখর 
বিঃদ্রঃ- আবার তদ্ধিতান্ত শব্দ ও বলে। 
২) কৃৎ প্রত্যয় :- ক্রিয়ামূলের বা ধাতুর  সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলা হয় কৃৎ প্রত্যায়। যেমন : চলন্ত,  জমা, লিখিত,
বি:দ্র:- কৃদন্ত শব্দ ও বলে।
★ উপসর্গ :- শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে শব্দের অর্থের পরিবর্তন ঘটিয়ে থাকে,  এগুলোকে বলা হয় উপসর্গ।
বিঃদ্র:- উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ না থাকলেও শব্দ বা ধাতুর পূর্বে ব্যবহৃত হলেই অর্থ বাচকতা সূচিত হয়।
যেমন :- পরা, একটি উপসর্গ এর নিজস্ব কোনো অর্থ নেই।  কিন্তু জয় শব্দের পূর্বে যুক্ত হয়ে হল :- পরাজয়,  
বাংলা ভাষায় তিন প্রকারের উপসর্গ দেখা যায় :- ১) সংস্কৃত ২) বাংলা ৩) বিদেশী
১) সংস্কৃত উপসর্গ :- প্র,পরা, অপ --এ রূপ বিশটি সংস্কৃত উপসর্গ রয়েছে।
বি:দ্র:- তৎসম(সংস্কৃত) উপসর্গ তৎসম শব্দ বা ধাতুর পূর্বে ব্যবহৃত হয়।
 যেমন : পূর্ণ একটি তৎসম শব্দ যখন এর আগে "পরি" উপসর্গ যোগে হয় "পরিপূর্ণ"। 
যেমন : কৃদন্ত শব্দের আগে উপসর্গ যোগ করলে কী রূপ অর্থ হয় এবার লক্ষ করি :- ১)আ+হার = আহার (খাওয়া) ২) বি+হার(মালা) = বিহার(ভ্রমণ) ৩) উপ+হার = উপহার (পারিতোষিক) ৪) পরি+হার= পরিহার(বর্জন) ইত্যাদি।
২)বাংলা উপসর্গ :- অ, অনা, অঘা, অা, আব, নি ইত্যাদি,
বি:দ্র:- খাঁটি বাংলা শব্দের আগে এগুলো যুক্ত হয়।  
যেমন :- ১) অ+কাজ = অকাজ,  
২) অনা+ছিষ্টি = অনাছিষ্টি ( সৃষ্টি শব্দজাত) 
৩) বিদেশী  উপসর্গ :- বে -হেড।  ইত্যাদি
অনুসর্গ :- বাংলা ভাষায়, দ্বারা,  দিয়া, কর্তৃক, চেয়ে, থেকে, উপরে,পরে,প্রতি,মাঝে, ব্যতীত, অবধি,হেতু, জন্য, করণ, মত,তবে ইত্যাদি শব্দ গুলোকে অনুসর্গ বলা হয়।
যেমন :- ১)কেবল আমার জন্য তুমি,  ২) মনোযোগ দিয়ে শোন আমার ভাল বাসা ৩) শেষ পর্যন্ত আমি তুমার জন্য। 








গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর :- 
১) ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি? = অর্থ তত্ত্ব
২) নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? = ভূতত্ত্ব
৩) ব্যাকরণ" কোন ভাষার শব্দ? = সংস্কৃত
৪) ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে? = ভাষার বিশ্লেষণ
৫) সন্ধি, ব্যাকরণের কোন অংশের অালোচ্য বিষয়? = ধ্বনিত্ব
৬) ক্রিয়ামূল, ক্রিয়ারকাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? = রূপতত্ত্ব
৭) ব্যাকরণের কোন অংশে "কারক" সম্বন্ধে আলোচনা করা হয়? = রূপতত্ত্বে
৮) বচন" ব্যাকরণের কোন অংশের অালোচ্য বিষয়? = রূপতত্ত্বে
৯) গৌড়ীয় বাংলা ব্যাকরণ " রচনা করেছেন? = রাজা রামমোহন রায়,
১০) রাজা রামমোহন রায়, রচিত বাংলা ব্যাকরণ গ্রন্থটির নাম কি? = গৌড়ীয় ব্যাকরণ
১১) বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন? = ম্যানুয়েল দ্য আসসুম্পসাও
১২) বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন? = এন বি হ্যালহেড
১৩) কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?= বঅসি হ্যালহেড
১৩) বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা? = রামমোহন রায় 
১৪) রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণ নাম কি? = গৌড়ীয় ব্যাকরণ
১৫) বাংলা ভাষার ব্যাকরণ কে লিখেন? = ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৬) "ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ" কে রচনা করেন? = সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৭) পাণিনি কে ছিলেন? = বৈয়াকরণিক
১৮) বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?= রাজা রামমোহন
১৯) কোনটি ঠিক? = ব্যাকরণ ভাষার অনুগামী 
২০) ব্যাকরণ মঞ্জরী কার লেখা? = ড.মুহম্মদনএনামুল হক
২১) ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? = বিশেষ ভাবে বিশ্লেষণ
২২) ব্যাকরণগত দিক থেকে কোন শব্তটা সঠিক? = সঞ্চিতা, সঞ্চয়িতা
২৩) ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ " কে রচনা করেন?= সুনীতিকুমার চট্টোপাধ্যায়
২৪) বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন? = পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন "ম্যানুয়েল দ্য আসসুম্পসাঁও (১৭৪৩সালে)। বাংলা ব্যাকরণ দ্বিতীয় গ্রন্থ রচনা করেন ১৭৭৮ সালে এন বি হ্যালহেড (ইংরেজি ও বাংলা ভাষায়)  
২৫) ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে? = ভাষার বিশ্লেষণ।
২৬) যিনি ভালো ব্যাকরণ জানেন তিনি হলেন? = বৈয়াকরণ
২৭) ণ-ত্ব ও ষ-ত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? = ধ্বনিতত্ত্ব
২৮) ক্রিয়ামূল,  ক্রিয়ার কাল,  ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন অংশের বিষয়? = রূপতত্ত্ব
২৯) গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন? = রামনারায়ণ তর্করত্ম
৩০) বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না? = ক্রিয়া পদ
৩১) ইংরেজি ব্যাকরণের  Adverb কে বাংলা ব্যাকরণে বলে? = ভাববিশেষণ 
৩২)পাণিনি কে ছিলেন? = বৈয়াকরণিক 
৩৩)ব্যাকরণ ভাষাকে নির্দেশ করে? = ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে
৩৪) ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই? = ব্যাকরণ
৩৫)ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি কোনটি?= বি+আ+/কৃ+অন 
৩৬) বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন? = মনোএর ডি আস্সুম্পাসাঁও 
৩৭)ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন? = সুনীতিকুমার চট্টোপাধ্যায় 
৩৮)মুগ্ধবোধং ব্যাকরণম্" গ্রন্থটির রচয়িতা কে?= বোপদেব গোস্বামী 
৩৯)ব্যাকরণের কোন অংশে বর্ণমালার বিষয় আলোচিত হয়? = ধ্বনিতত্ত্বে
৪০) ব্যাকরণ শব্দটি হলো? = তৎসম 
৪১) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত ব্যাকরণ গ্রন্থের নাম কি? = ব্যাকরণ কৌমুদী
৪২) অলি-গলি " শব্দটিকে ব্যাকরণের সংজ্ঞায় বলে হয়? = দ্বিরুক্ত অনুচর শব্দ
৪৩)ব্যাকরণ" শব্দের সঠিক অর্থ কোনটি? = বিশেষভাবে বিশ্লেষণ
৪৪) বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? = বাক্যতত্ত্ব
৪৫) ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? = ফলা
৪৬) -কার' কিসের চিহ্ন? = স্বরধ্বনির সংক্ষিপ্ত
৪৭) শব্দ,  শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক ইত্যাদি কোন তত্ত্বের আলোচ্য বিষয়? = রূপ তত্ত্ব
৪৮) সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? = ধ্বনিতত্ত্ব 
৪৯) বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয়?= পুর্তুগিজ 
৫০) নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? = তুলা, বন্য
৫১) ভাষার প্রধান উপাদন? = শব্দ
৫২) ভাষার মৌলিক উপাদান কোনটি? = ধ্বনি
৫৩) বর্ণ হল? = ধ্বনি নির্দেশক প্রতীক
৫৪) শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়? = বর্ণ
৫৫) ভাষার মূল উপাদান হ'ল? = ধ্বনি, শব্দ বাক্য 
৫৬) রাজ রামমোহন রায় প্রাণীত ব্যাকরণের নাম কি? = গৌড়ীয় ব্যাকরণ
৫৭) বাক্যের মৌলিক উপাদান কোনটি? = শব্দ
৫৮) কে দার্শনিক - বিচারমূলক ব্যাকরণকে ব্যাকরণের একটি শ্রেণি বলে মনে করেন? = ড.মুহম্মদ এনামুল হক,  
৫৯) শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে কী বলা হয়? = বর্ণ।
৬০) কোন শব্দটি ব্যাকরণের আলোচ্যসূচিতে পড়ে না?= মনস্তত্ত্ব
৬১) গুরুচণ্ডলী দোষদুষ্ট শব্দ কোনটি? = শবপোড়া
৬২) সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? = ধ্বনিতত্ত্ব 
৬৩) গৌড়ীয় ব্যাকরণ -কার লেখা? = রামমোহন রায়
৬৪) ভাষার মূল উপাদান কোনটি? = ধ্বনি
৬৫) ক্রিয়ার কাল,  ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? = রূপতত্ত্ব
৬৬) ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? = বিশেষভাবে বিশ্লেষণ
৬৭) ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয়? = শব্দ তত্ত্বে
৬৮) অক্ষয় বা তার চিহ্নকে বলে? = বর্ণ
৬৯) সাধু ভাষ ও চলিত ভাষার প্রধান পার্থক্য? = ক্রিয়া পদের ও সর্বনামে
৭০)  শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? = ধ্বনি
৭১) কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ? = গৌড়ীয় ব্যাকরণ
৭২) সারাংশ বা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদ লিখতে হয়? = একটি
৭৩) বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় লেখা হয়? = পুর্তুগিজ
৭৪) ব্যাকরণের কাজ কি? = ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
৭৫) বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লেখেন? = উইলিয়াম কেরি
৭৬) রামমোহন রায় এর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? = গৌড়ীয় ব্যাকরণ
৭৭) ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ কী? = বিশ্লেষণ
৭৮) বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কয়টি? = ২ টি
৭৯) সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?= ধ্বনিতত্ত্বে
৮০) নিচের কোনটি ব্যাকরণের পাণিনি ধারা? = শাকতায়নী
৮১) Vocabulary Em Idioma Bengalla E portuguez :Dividio Emduas parts বইটি মুদ্রিত হয় কোন হরফে? = রোমান
৮২) ড.মুহাম্মদ শহীদুলাহ কতসালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে নিযুক্ক হন? = ১৯২১ সালে। 
৮৩) ব্যাকরণ শব্দদের সঠিক অর্থ কোনটি? = বিশেষভাবে বিশ্লেষণ
৮৪) ব্যাকরণের কাজরকি? = ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
৮৫) ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে? = ভাষার বিশ্লেষণ
৮৬) বাংলা ভাষার ব্যাকরণ কে লিখেন? =  সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৮৭) ব্যাকরণ -এর মূল ভিত্তি কি? = ভাষা
৮৯) উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপতি হয়েছিল? = ১৪৯৮ খিস্টাব্দে
৯০) কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?= ব্রাসি হ্যালহেড
৯১) কোনটি প্রাচীন বাংলার ক্যাকরণ? = A Grammar of the Bengali Language
৯২) রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম কি? = গৌড়ীয় ব্যাকরণ
৯৩) বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন?= এন বি হ্যালহেড
৯৪) বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?= মানুয়েল ডি আসসুম্পসাম 
৯৫) বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কে রচনা করেন? = মানুয়েল ডি আসসুম্পসাম 
৯৬) ভাষা প্রকাশ বাঙ্গলা ব্যাকরণ কে রচনা করেছেন? =সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৯৭) ব্যাকরণ কোন ভাষার শব্দ? = সংস্কৃত
৯৮) বাংলা ব্যাকরণের বয়স কত? = ২৫০ বছর
৯৯) ড.মুহাম্মাদ এনামুল হক রচিত ব্যাকরণ নাম? = ব্যাকরণ মঞ্জুরী
১০০) কোন প্রখ্যাত ইংরেজ পন্ডিত ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন? = ব্রাসি হ্যালহেড
১০১) কোন বাঙালি বাংলা ব্যাকরণ ইংরেজিতে রচনা করেন? = রাজা রামমোহন রায়
১০২) রাজা রামমোহন রায় রচিত "গৌড়ীয় ব্যাকরণ কত সালে বাংলায় অনূদিত হয়? = ১৮৩৩ সালে।
১০৩) উইলিয়াম কেরি রচিত A Grammar of the Bengali Language গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? = ১৮০১ সালে।
১০৪) পর্তুগীজ ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ Vocabulario em Idioma Bengalla,e portuguez Dividio embduas partes" কে রচনা করেন? = মনোএল দ্য আস্সুস্পসাঁও 
১০৫) মানুয়েল ডি আসসুম্পসাম ঢাকার ভাওয়ালে থাকাকালীন প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কবে? = ১৭৩৪ সালে ।